শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

ফারুকীর চিকিৎসার বিষয়ে বসেছে মেডিকেল বোর্ড

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে
ফারুকীর চিকিৎসার বিষয়ে বসেছে মেডিকেল বোর্ড

সংস্কৃতি উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর চিকিৎসার বিষয়ে আজ (১৭ আগস্ট) মেডিকেল বোর্ড বসার কথা রয়েছে। কক্সবাজারে অসুস্থ হয়ে পড়ার পর তাকে ঢাকায় এনে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা।

আজ দুপুর ১২টার দিকে ফারুকীর চিকিৎসার বিষয়ে তিশা তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আজ বেলা ৩টার সময় হাসপাতালে বোর্ড মিটিং বসবে। এই বোর্ড মিটিংয়ের পরে জানানো সম্ভব হবে যে চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত কি হবে। আপনাদের প্রতি অনুরোধ, নির্ভরযোগ্য সূত্র ব্যতীত আপনারা অন্য কোনো তথ্য দেখে বিভ্রান্ত হবেন না।’

শনিবার (১৬ আগস্ট) রাত ১০টার পর এয়ার অ্যাম্বুলেন্সযোগে ফারুকীকে কক্সবাজার থেকে ঢাকা আনা হয়। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

সংস্কৃতি উপদেষ্টার একান্ত সচিব মুকতাদিরুল আহমেদ জাগো নিউজকে বলেন, ‘স্যার হাসপাতালে আছেন, চিকিৎসকরা দেখছেন, কিছু পরীক্ষা-নিরীক্ষা করছেন। তিনি আগের চেয়ে ভালো আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি শঙ্কামুক্ত, শিগগির সুস্থ হয়ে যাবেন। সবাই স্যারের জন্য দোয়া করবেন। তিনি সবার দোয়া চেয়েছেন।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com