রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গাজীপুর ও সাভারে অন্তত ৮০ কারখানায় ছুটি জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল হোসেনপুরে জাতীয় যুব দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কিশোরগঞ্জে নানা আয়েজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস কাঁচি-ট্রিমারে বদলায় মানুষের রূপ, বদলায় না তাড়াইলের নরসুন্দর শান্ত’র ভাগ্য উত্তরার বারে তাহসিফের সঙ্গে দেখা সেই তরুণী রিমান্ডে ইরানে নতুন হামলার দিনক্ষণ জানাল যুক্তরাষ্ট্র তাহসিফের মৃত্যু: ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ দীপের ৪ দিনের রিমান্ড আশুলিয়াতেও শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি অকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী

হোসেনপুরে সরকারি কাজে আ’লীগ নেতার চাঁদা দাবি: এলাকাবাসীর বিক্ষোভ

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে
হোসেনপুরে সরকারি কাজে আ'লীগ নেতার চাঁদা দাবি: এলাকাবাসীর বিক্ষোভ

কিশোরগঞ্জের হোসেনপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেট নির্মাণ কাজে বাধা দিয়ে চাঁদা দাবি করেছেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা সেলিম মিয়া গংরা। এ  ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মোতালেব থানায় গতকাল ১৭ আগষ্ট বাদী হয়ে একটি অভিযোগ  দায়ের করেন। পাশাপাশি এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে জরুরি প্রতিকার দাবি করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার জিনারি ইউনিয়নের দক্ষিণ  চর হাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের টয়লেট নির্মাণ কাজে একই এলাকার আ’লীগ নেতা সেলিম মিয়া, সাদ্দাম হোসেন, আব্দুল হান্নান, আব্দুল মান্নাছ গংরা একত্রিত হয়ে স্কুলের প্রধান শিক্ষকের নিকট সবশেষে গত ১২  আগস্ট ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে কাজ বন্ধ রাখেন। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান ঘটনাস্থল পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। আ’লীগ নেতাদের চাঁদাবাজির খবর চারদিকে ছড়িয়ে পড়লে এলাকাবাসী স্কুল প্রাঙ্গণে উপস্থিত হয়ে বিক্ষোভ মিছিল করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সরেজমিনে তথ্য সংগ্রহ কালে স্থানীয় বাসিন্দা ফখরুল ইসলাম ও সোহাগ মিয়া সহ অনেকেই জানান, বর্তমান সময়ে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার বিচার না হলে দুর্নীতিবাজরা মাথাচাড়া দিয়ে উঠবে। তাই দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।

ওই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মোতালেব জানান, বিষয়টি তিনি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর থানায় অভিযোগ  দায়ের করে জরুরি প্রতিকার চেয়েছেন।

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সচেষ্ট রয়েছে পুলিশ।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com