শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

সীমান্তে ১,৬৪৭ কিমি বেড়া নির্মাণ সম্পন্ন করলো ভারত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে
সীমান্তে ১,৬৪৭ কিমি বেড়া নির্মাণ সম্পন্ন করলো ভারত

পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্তের ১ হাজার ৬৪৭ কিলোমিটার অংশে সুরক্ষা বেড়া নির্মাণ করেছে ভারত। বুধবার (২০ আগস্ট) রাজ্যসভায় বিজেপির দুই সাংসদ শম্ভু শরণ প্যাটেল ও নীরজ শেখরের প্রশ্নের জবাবে এই তথ্য তুলে ধরেন ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যনন্দ রায়।

তিনি জানান, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের মোট সীমান্তরেখা প্রায় ২ হাজার ২১৬ কিলোমিটার। এর মধ্যে ১১২ কিলোমিটার এলাকায় ভৌগোলিক কারণে বেড়া দেওয়া সম্ভব নয়। তবে বাকি ৪৫৬ কিলোমিটার অংশে সীমান্ত প্রাচীর তৈরি করা যাবে।

নিত্যনন্দ রায় আরও বলেন, পশ্চিমবঙ্গের যে ৪৫৬ কিলোমিটার সীমান্তে বেড়া দেওয়ার সুযোগ আছে, তার মধ্যে ১৪৮ কিলোমিটার জমি এখনও রাজ্য সরকার অধিগ্রহণ করেনি। ২২৯ কিলোমিটার জমি অধিগ্রহণ প্রক্রিয়ার বিভিন্ন ধাপে রয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সঙ্গে নিয়মিত বৈঠক ও পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে।

ভারত-বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় ৪ হাজার ৯৬ কিলোমিটার। এর মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম, ত্রিপুরা, মেঘালয় ও মিজোরাম রাজ্যের সঙ্গে এই সীমান্ত যুক্ত।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com