শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

নাফ নদীর মোহনা থেকে আরও ১৪ জেলে অপহরণ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে
নাফ নদীর মোহনা থেকে আরও ১৪ জেলে অপহরণ

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনা থেকে আরও ১৪ জেলেকে নিয়ে যাওয়ার খবর পেয়েছে প্রশাসন।

এ প্রসঙ্গে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন গণমাধ্যমকে বলেন, রোববার আরও দুটি ট্রলারসহ ১৪ জেলেকে নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে ধরে নিয়ে যাওয়ার খবর পাচ্ছি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

এদিকে টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির পরিচালক সাজেদ আহমেদ গণমাধ্যমকে বলেন, বৈরী আবহাওয়ার কারণে সাগরে মাছ শিকারে যাওয়া কিছু ট্রলার ঘাটে আজ সকালে ফিরছিল। এ সময় আরাকান আর্মি আমাদের ঘাটের দুটি ট্রলারসহ ১৪ মাঝি-মাল্লাকে ধরে নিয়ে গেছে। এ ধরনের ঘটনায় মাছ ব্যবসায়ীসহ জেলেদের মাঝে ভয়ভীতি কাজ করছে। তাই এ ধরনের ঘটনায় সরকারের সহযোগিতা একান্ত প্রয়োজন।

ট্রলারটির মালিক টেকনাফের ১ নম্বর ওয়ার্ড ছৈয়দ আলম এবং টেকনাফ সদর ইউনিয়ন ডেইল পাড়ার ফরিদুল আলম জানান, বারবার অপহরণ ও ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জেলেদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

এর আগে শনিবার দুপুরে সাগর থেকে মাছ ধরে টেকনাফ ফেরার পথে নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে ১২ জেলেসহ আরও একটি নৌকা ধরে নিয়ে যায় আরাকান আর্মি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com