বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড হোসেনপুরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু

১৪৪ ধারা অমান্য করে বাড়ি ঘরে হামলা ভাংচুর ও জায়গায় দখলে চেষ্টা  : প্রতিকার দাবি 

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে
১৪৪ ধারা অমান্য করে বাড়ি ঘরে হামলা ভাংচুর ও জায়গায় দখলে চেষ্টা  : প্রতিকার দাবি 

কিশোরগঞ্জের হোসেনপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বাড়ি ঘরে হামলা, ভাঙচুর ও জায়গায় দখলে চেষ্টার অভিযোগে আজ ১ ই সেপ্টেম্বর রবিবার সকালে সংবাদ সম্মেলন করে জরুরি প্রতিকার দাবি করেছেন ভুক্তভোগি পরিবারের মোঃ আবুল হাসিম। উক্ত ঘটনাটি ঘটেছে হোসেনপুর উপজেলার গোবিন্দ পুর ইউনিয়নে উত্তর মাধাখলা গ্রামে।

নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোঃ আবুল হাসিম  লিখিত অভিযোগে জানান, উপজেলার গোবিন্দ পুর ইউনিয়নে উত্তর মাধাখলা   গ্রামের বিরোধপূর্ণ জমি দখলের জের ধরে  আসামীরা সকলেই দলবদ্ধ হয়ে এবং ১৪৪ আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ও শালিশ বিচার অমান্য করে জোর পূর্বক জমি দখলের চেষ্টা করে এবং বাড়ি ঘরে হামলা ভাংচুর করে এবং গাছ গাছালি কেটে নিয়ে যাচ্ছে। 

এমনকি গত ২০ ই আগষ্ট আমাদের নিম্ন তফসিল বর্ণিত ভূমি প্রতিপক্ষ তাইজ উদ্দিন, শাহাবুদ্দিন, আঃ রশিদ, আঃ ছালাম গংরা মিলে জোরামলে দখল করিতে আসিলে বাধা প্রদান করিলে আমাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করিয়া বলে যে, তাহারা জোরামলে তফসিল বর্ণিত নালিশী ভূমি দখল করিয়া নিবে। তাই প্রতিপক্ষ এহেন কার্যতায় শান্তি  ভংগ সহ খুন – জখমের আশংকা বিদ্যমান।

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন- আঃ হেলিম, আঃ হেকিম, নূরুনাহার,মেহেরবানু ও তার পরিবারের ভুক্তভোগী লোকজন।

এব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মারুক হোসেন জানান, বিষয়টি পুলিশের নজরদারিতে রয়েছে। তদন্তের পর দূষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com