শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কিশোরগঞ্জে সৈয়দ নজরুল মেডিকেলে অব্যবস্থাপনা নিরসনে গণতান্ত্রিক ছাত্র সংসদের ৭ দফা দাবি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৫ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে সৈয়দ নজরুল মেডিকেলে অব্যবস্থাপনা নিরসনে গণতান্ত্রিক ছাত্র সংসদের ৭ দফা দাবি

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চলমান অব্যবস্থাপনা, দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে ৭ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, কিশোরগঞ্জ জেলা শাখা। এসব দাবির বাস্তবায়নের লক্ষ্যে শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে হাসপাতাল চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে সংগঠনটির নেতাকর্মীরা।

  • সংগঠনটির পক্ষ থেকে যে ৭ দফা দাবি ঘোষণা করা হয়েছে সেগুলো হলো—
    ১. হাসপাতাল সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালনা করতে হবে।
    ২. দক্ষ ডাক্তার ও নার্সের মাধ্যমে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে এবং হাসপাতালের সব ধরনের পরীক্ষার মেশিন ও সরঞ্জাম সচল রাখতে হবে। একইসাথে হাসপাতাল এলাকায় সক্রিয় দালাল ও ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নির্মূল করতে হবে।
    ৩. আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ার তালিকা প্রকাশ করতে হবে এবং পূর্ববর্তী সময়ে দুর্নীতির সাথে জড়িতদের দায়িত্ব থেকে অপসারণ করতে হবে।
    ৪. নারী কেলেঙ্কারির ঘটনায় জড়িত ডা. হেলিশ রঞ্জনকে অবিলম্বে অপসারণ এবং ধর্ষণ মামলায় গ্রেফতার করতে হবে।
    ৫. হাসপাতালের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।
    ৬. রোগীদের জন্য সুষমমানের খাবার সরবরাহ করতে হবে এবং প্রতিদিনের খাদ্যতালিকা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।
    ৭. ছাত্র জনতা ও প্রশাসনের সমন্বয়ে একটি মনিটরিং কমিটি গঠন করতে হবে এবং কমিটি প্রতি মাসে সার্বিক রিপোর্ট প্রকাশ করবে।

অবস্থান কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, “শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল জেলাবাসীর আস্থা হারাচ্ছে। চিকিৎসক সংকট, ভোগান্তি, অনিয়ম, দালাল চক্রের দৌরাত্ম্য, দুর্নীতি, নারী কেলেঙ্কারি ও খাদ্য ব্যবস্থাপনার অব্যবস্থাপনা রোগীদের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে।”

তারা আরও বলেন, “সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও যথাযথ ব্যবস্থাপনা না থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। হাসপাতালের ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনতে আমাদের ৭ দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।”

সংগঠনের নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com