শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

ডাকসুর ভোট গণনা যেভাবে হচ্ছে

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে
ডাকসুর ভোট গণনা যেভাবে হচ্ছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে বিকাল ৪টায়। এখন ভোট গণনা চলছে।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে গণনার প্রক্রিয়া সারতে আরও ৪৫ মিনিট লেগে যায়। বিকাল পাঁচটার পর ৮ কেন্দ্রেই ভোট গণনা শুরু হয়।

প্রতিনিধি নির্বাচনে ছয় পৃষ্ঠার ওএমআর শিটের ব্যালট পেপারে রায় দিয়েছেন শিক্ষার্থীরা। ১৪টি মেশিনে এসব ব্যালট গোনা হচ্ছে। এগুলোর কোনোটির স্ক্যানিং স্পিড- ঘণ্টায় ৫০০০, কোনোটির ৮০০০ পাতা। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন থেকে ভোটের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে।

ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে দেখা গেছে, বিকাল সোয়া ৫টায় ব্যালট বাক্স খোলা হয়। এরপর মেশিনে দেয়ার জন্য গোছানো হয় ব্যালট। তবে যান্ত্রিক ত্রুটির কারণে গণনা শুরু করতে ৪৫ মিনিট বিলম্ব হয়।

মেশিনে গণনার সঙ্গে মিল আছে কি না, তা পরখ করে দেখেন উপস্থিত সাংবাদিক ও প্রার্থীদের এজেন্টরা। এরপর পুরোদমে ভোট গণনা চলছে।

রিটার্নিং কর্মকর্তা শহিদুল জাহীদ, শামসুন্নাহার হলের প্রাধ্যক্ষ নাসরিন সুলতানাসহ অন্যরা উপস্থিত আছেন। কেন্দ্রের বাইরে বড় পর্দায় ভোট গণনা সরাসরি সম্প্রচারিত হচ্ছে।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ জন; ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০ হাজার ৯১৫ জন ভোটার। ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী মোট ৪৭১ জন। প্রতি হল সংসদে ১৩টি করে মোট পদের সংখ্যা ২৩৪টি। ১৮টি হলে এসব পদে ভোটের লড়াইয়ে নেমেছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী।

ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৪৭১ জন প্রার্থী। অন্তত ১০টি প্যানেলের বাইরে স্বতন্ত্র হিসেবেও লড়ছেন অনেকে। আর ১৩ জন করে ২৩৪ নেতা পাচ্ছে পাচ্ছে ১৮টি হল সংসদ।

ডাকসু মনোনীত পাঁচ শিক্ষার্থী প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিনেটের সদস্য হন। ছয় বছর পর অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনের ভোটার সংখ্যা প্রায় ৪০ হাজার।

১৯৭৩ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুসারে, প্রতি বছর ডাকসু ও হল সংসদ নির্বাচন হওয়ার কথা। শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হয়েছে ৩৮ বার। এর মধ্যে ২৯ বারই হয়েছে ব্রিটিশ ও পাকিস্তান আমলের ৫০ বছরে। স্বাধীন দেশে ৫৫ বছরে নবমবারের মতো মঙ্গলবার ভোট দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com