শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

নেপালে আটকা বাংলাদেশিরা নিরাপদ, ফেরার অপেক্ষায়

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে
নেপালে আটকা বাংলাদেশিরা নিরাপদ, ফেরার অপেক্ষায়

নেপালে থাকা বাংলাদেশিরা নিরাপদে রয়েছেন বলে আশ্বস্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

উপদেষ্টা জানান, ঢাকা-কাঠমান্ডু রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক হলেই তারা ফিরতে পারবেন। রাশিয়া ও ইউক্রেনের বাফার জোনে বাংলাদেশি সেনা পাঠাতে জাতিসংঘ প্রস্তাব দিলে সম্মতি জানানো হবে বলে জানান তিনি।

নেপালে চলমান সহিংসতায় বিমান চলাচল বন্ধ হয়ে যায়। তবে দুই দিন পর চালু হয় কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। ঢাকা-কাঠমান্ডু রুটে ফ্লাইট স্থগিত থাকায় প্রায় এক হাজার বাংলাদেশি আটকা পড়েছেন।

উপদেষ্টা নিশ্চিত করেন, জাতীয় দলের ফুটবলারসহ সবাই নিরাপদে আছেন। পরিস্থিতি শান্ত হলেই তারা ফেরত আসতে পারবেন। তিনি বলেন, “এয়ারপোর্ট যতক্ষণ পর্যন্ত না খুলছে, কিছু করা যাবে না। ভারতের ভেতর দিয়ে আনা সম্ভব নয়, কারণ তাদের কারও ভিসা নেই। আমাদের অপেক্ষা করতে হবে। তবে একটি ভালো দিক হলো, বিক্ষোভকারীরা যখন হোটেলে রাজনীতিবিদদের খুঁজতে এসেছিল, সেখানে গিয়ে বাংলাদেশের ফুটবল টিমকে সম্মানের সঙ্গে দেখে সরে গেছে। আমাদের প্রতি তাদের খারাপ কোনো ফিলিং নেই।”

তৌহিদ হোসেন আরও জানান, রাশিয়ার সঙ্গে শান্তিচুক্তি হলে ইউক্রেনে একটি বাফার জোন তৈরি হতে পারে। সেখানে সৌদি আরব ও বাংলাদেশের মতো দেশগুলোর সেনা মোতায়েন করা হতে পারে। তিনি বলেন, জাতিসংঘ সিদ্ধান্ত নেবে এবং শান্তিরক্ষায় বাংলাদেশের অংশগ্রহণ সম্ভাবনা রয়েছে।

এদিকে, কাতারে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, “এটি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন।”

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com