শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

২৮ বছর পর শাকসু নির্বাচন, ভোট নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে
২৮ বছর পর শাকসু নির্বাচন, ভোট নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আসছে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ ১৪ সেপ্টেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

উপাচার্য বলেন, ‘প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে। আমরাও শিগগির শাকসু নির্বাচন আয়োজন করতে চাই। এ ক্ষেত্রে ছাত্রদের সহযোগিতা খুব জরুরি। যদি কেউ সংঘাতে জড়ায় বা শিক্ষার পরিবেশ ব্যাহত হয়, তবে ক্ষতিই হবে। আশা করি, সবাই উৎসবমুখর পরিবেশে অংশ নেবে।’

নির্বাচনের সময়সূচি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফাইনালের প্রস্তুতিমূলক ছুটি চলছে এবং আগামী ১৫ অক্টোবরের দিকে পরীক্ষা শেষ হবে। এরপরই নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে দুই-তিন দিনের মধ্যেই নির্বাচন কমিশন গঠন করা হবে। পাশাপাশি হল সংসদের গঠনতন্ত্র চূড়ান্ত করে প্রকাশ করা হবে। নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সূত্রে জানা যায়, শাবিপ্রবিতে সর্বশেষ শাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৭ সালে। তার আগে আরও তিনবার নির্বাচন হয়, ১৯৯৩ সাল থেকে শুরু করে। দীর্ঘ ২৮ বছর ধরে এই ছাত্র সংসদ কার্যত অচল অবস্থায় রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com