বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

ঢাকা বিভাগে গুণী শিক্ষক কিশোরগঞ্জের মর্জিনা আক্তার পুষ্প

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে
ঢাকা বিভাগে গুণী শিক্ষক কিশোরগঞ্জের মর্জিনা আক্তার পুষ্প

বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে ঢাকা বিভাগীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক’ হিসেবে নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জ সদরের রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মর্জিনা আক্তার পুষ্প।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে তিনি উপজেলা ও জেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে সদর উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হন তিনি।

মর্জিনা আক্তার পুষ্প ২০১৩ সালের ডিসেম্বরে শিক্ষকতা পেশায় যোগদান করেন। যোগদানের পর থেকেই নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন তিনি।

অর্জনের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সহকারী শিক্ষক মর্জিনা আক্তার পুষ্প বলেন, “জেলার পর এবার বিভাগীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হওয়া আমার জন্য অনেক বড় সম্মান। এই স্বীকৃতি আমাকে আরও অনুপ্রাণিত করবে। আমি যেন ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে পারি, এজন্য সকলের দোয়া প্রার্থনা করছি। আমার এই অর্জন আমি আমার সব শিক্ষার্থী, সহকর্মী শিক্ষক-শিক্ষিকা ও কিশোরগঞ্জবাসীর প্রতি উৎসর্গ করছি।”

শিক্ষকতার পাশাপাশি তিনি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে প্রাথমিক শিক্ষকদের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। একই সঙ্গে কিশোরগঞ্জ জেলা মহিলা পরিষদের সদস্য হিসেবে নারীর অধিকার প্রতিষ্ঠা, নারী নির্যাতন প্রতিরোধ ও বাল্যবিবাহ রোধে সক্রিয় ভূমিকা রেখে সমাজকর্মী হিসেবেও পরিচিতি লাভ করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com