শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

২৭তম বিসিএস: সুপারিশপ্রাপ্তদের জন্য পিএসসির বিশেষ নির্দেশনা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে
২৭তম বিসিএস: সুপারিশপ্রাপ্তদের জন্য পিএসসির বিশেষ নির্দেশনা

২৭তম বিসিএস পরীক্ষায় প্রথম পর্যায়ে সুপারিশপ্রাপ্তদের আগামী ৯ অক্টোবরের মধ্যে প্রাক চাকরি বৃত্তান্ত যাচাই ফরম (পুলিশ ভেরিফিকেশন ফরম) পূরণ করে তা জমা দেয়ার অনুরোধ করেছে সরকারি কর্ম-কমিশন (পিএসসি)।

বুধবার (২৪ সেপ্টেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক ২৭তম বিসিএস-এর প্রথম পর্যায়ে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের ২৫ সেপ্টেম্বর ২০২৫ থেকে ৯ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত (প্রতি কর্ম দিবস সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত) কমিশনের ওয়েবসাইট থেকে ৩ (তিন) কপি প্রাক চাকরি বৃত্তান্ত যাচাই ফরম (পুলিশ ভেরিফিকেশন ফরম) ডাউনলোড করে পূরণপূর্বক বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকায় জমা দেয়ার জন্য অনুরোধ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত তারিখের পর কোনো প্রাক চাকরি বৃত্তান্ত যাচাই ফরম (পুলিশ ভেরিফিকেশন ফরম) জমা নেয়া হবে না।

এর আগে ২০ ফেব্রুয়ারি ২৭তম বিসিএস পরীক্ষার ১৭ বছর পর ১১৩৭ জন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে নিয়োগের রায় পেয়েছেন।

২৭তম বিসিএস-এর প্রথম মৌখিক পরীক্ষা ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় বাতিল করে দেয় সরকারি কর্মকমিশন (পিএসসি)। ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে পরীক্ষায় অংশগ্রহণকারীদের পক্ষে মনির হোসেনসহ কয়েকজন হাইকোর্টে রিট করেন।

সেই রিটের শুনানি শেষে বিচারপতি মো. আবদুর রশিদ ও বিচারপতি মো. আশফাকুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ ২০০৮ সালের ৩ জুলাই প্রথম মৌখিক পরীক্ষা বাতিলে পিএসসির সিদ্ধান্তকে বৈধ ঘোষণা করেন। হাইকোর্টের ওই রায়ের পর দ্বিতীয়বারের মতো মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com