শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

নরসিংদীতে অতিরিক্ত সহকারী পুলিশ সুপারের উপর হামলা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে
নরসিংদীতে অতিরিক্ত সহকারী পুলিশ সুপারের উপর হামলা

নরসিংদীতে সড়কে চাঁদাবাজি প্রতিবাদ করায় নরসিংদী অতিরিক্ত সহকারী পুলিশ সুপার শামিম আনোয়ারের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে শামিম আনোয়ার গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে পৌর শহরের আরশিনগরে এ ঘটনা ঘটে।

আহত নরসিংদী অতিরিক্ত সহকারী পুলিশ সুপার শামিম আনোয়ার বলেন, সকালে নরসিংদী পৌর শহরে নিহমিত টহল চলছিল। আমি আরশিনগর এলাকা ক্রস করছিলাম। ওই সময় দুই জন লোক যানবাহন থেকে টাকা তুলছিল। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম কিসের টাকা তোলা হচ্ছে। টাকা তুলতে তো হাই কোর্টের নিষেধাজ্ঞা আছে বলে জানালাম। এরই মধ্যে ৩০/৩৫ জন লোক অতর্কিত ভাবে আমার উপর হামলা চালায়। তারা আমাকে কিল ঘুশি মারা শুরু করেন। পরে আমাকে লাঠি দিয়ে মাথায় আঘত করেন। আমি সঙ্গে সঙ্গে অচেতন হয়ে যাই। পরে সঙ্গে থাকা পুলিশ সদস্যরা আমাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। আমি চোখ খুলে দেখি হাসপাতালে। এখানে প্রাথিমিক চিকিৎসা দিয়ে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়।

গত কয়েদিন পূর্বে নরসিংদী সড়কে চাঁদাবার্জি বন্ধে জিরোটলারেন্স ঘোষণা করেন সহকারী পুলিশ সুপার শামিম আনোয়ার। এরপর থেকে বিভিন্ন প্রতিকূলতার শিকার হতে হয় তাকে। পরে নিজে ব্যাক্তিগত ফেসবুকে স্ট্যাটাসও দেন তিনি। একই সঙ্গে তার উপর যে কোন সময় হামলার আশঙ্কার কথা জানান।

পৌরসভার সিএনজি অটোর রিক্সা স্ট্যান্ড এর ইজারাদার মো: আলমগীর বলেন, আমি পৌরসভা থেকে ২৫ লক্ষ টাকায় স্ট্যান্ডের ইজারা নিয়েছি। কিন্তু অতিরিক্ত সহকারী পুলিশ সুপার শামিম আনোয়ার প্রায়ই ইজারার টাকা তুলতে বাধা দেয়। এর আগেও আমাদের দুই জন লোককে ধরে নিয়ে জেলে পাঠিয়েছিল। আজকেও আরশীনগর এলাকায় গিয়ে আমাদের লোকজনকে আটক করছিল। এখন আমরা বৈধ ভাবে ইজারা নিয়ে কাজ করছি। আমাদের যদি কাজ করতে না দেয়। তাহলে আমাদেরকে সরকারকে দেয়া ২৫ লক্ষ টাকা ফিরিয়ে দেয়া হোক।

এদিকে অতিরিক্ত সহকারী পুলিশ সুপার শামিম আনোয়ারের উপর হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এমন কোন ঘটনা ঘটেনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com