রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

তাড়াইল থানার ওসি সাব্বির রহমানের উদ্যোগে ৫০০ তাল গাছের চারা রোপন 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে
তাড়াইল থানার ওসি সাব্বির রহমানের উদ্যোগে ৫০০ তাল গাছের চারা রোপন 
কিশোরগঞ্জের তাড়াইল-করিমগঞ্জ রোড ও বেলংকা বেড়িবাঁধ এলাকার সড়কের দুই পাশে তাল গাছের চারা ও বীচ রোপন কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পপি খাতুন।
বুধবার (৮ অক্টোবর) বিকাল ৪ টায় তাড়াইল থানার আয়োজনে প্রথম ধাপে ৩০০টি তালের বীচ রোপন করা হয়। দ্বিতীয় ধাপে বৃহস্পতিবার (৯ অক্টোবর) দজিজাহাঙ্গাগীরপুর রোডে ২০০টি তালের চারা রোপন করা হবে।
এসময় প্রধান অতিথি পপি খাতুন বলেন, পরিত্যক্ত প্রায় ৩ কিলোমিটার জায়গা জুড়ে সড়কের দুই পাশে রোপন করা হয়েছে ৩০০ এর অধিক তাল গাছের চারার বীচ। এলাকার লোকজন নিজেদের কাজের ফাঁকে ফাঁকে পরিচর্যা করলে মানবকল্যাণে দৃষ্টান্ত হয়ে থাকবে। তাল গাছের চারা রোপনের ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়ে তাড়াইল থানায় কর্মরত ওসি সাব্বির রহমানের প্রশংসা করেন।
তাড়াইল উপজেলার সেচ্ছাসেবক সংস্থা “মানব সেবায় আমরা” সভাপতি ইঞ্জিনিয়ার জাকিরুল ইসলাম বাকী বলেন, তাড়াইল থানার ওসি সাব্বির রহমানের এমন ব্যতিক্রমী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ইতিমধ্যেই তিনি সকল পেশার মানুষকে নিরবিচ্ছিন্নভাবে সেবা প্রদান করে উপজেলাবাসীর মনে জায়গা করে নিয়েছেন।
সেচ্ছাসেবক সংস্থা “চিকনি হিলফুল ফুযুল দ্য হেল্পিং উম্মাহ ফাউন্ডেশন” এর চেয়ারম্যান এনায়েত হোসেন শাহারিয়া বলেন, তাড়াইল থানার ওসি সাব্বির রহমানের এমন উদ্যোগ পতিত জমিতে মানুষকে বৃক্ষ রোপনে উৎসাহ যোগাবে।
ওসি সাব্বির রহমান বলেন, এই থানায় যোগদানের পরে লক্ষ্য করি প্রায় সময় বজ্রপাতে মানুষ মারা যাচ্ছে। এলাকায় তেমন তাল গাছ নেই, যাতে বজ্রপাত প্রতিরোধ করে মানুষের জীবন বাঁচাতে পারবে। তাই আমি নিজ উদ্যোগে তালের চারা রোপন করার উদ্যোগ নেয়। তিনি আরও বলেন, এই কাজে স্থা্নীয় সেচ্ছা সেবক সংস্থা ‘দ্য হেল্পিং উম্মাহ ফাউন্ডেশন’ ‘মানব সেবায় আমরা’ চিকনি হিলফুল ফুযুল’ আমাকে অনেক উৎসাহ দিয়েছেন, উদ্বুদ্ধ করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com