বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হোসেনপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে
হোসেনপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

কিশোরগঞ্জের হোসেনপুরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন।

রবিবার (১২ অক্টোবর) সকালে হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা।

হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এবারের ক্যাম্পেইনের আওতায় উপজেলার মোট ৫৮ হাজার ৭০৬ জন শিশু-কিশোরকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে। আগামী ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত উপজেলার ১৪৪টি কমিউনিটি টিকাদান কেন্দ্রে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের এই টিকা প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো। 

এ সময় আরও উপস্থিত ছিলেন হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আঞ্জুমান ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আছমা, ডা. হাসিব খান প্রমুখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com