শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

বদলগাছীতে সরকারি জমি হতে ভূমিহীন বৃদ্ধাকে উচ্ছেদ চেষ্টা ও মারধরের প্রতিবাদে মানববন্ধন

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে
বদলগাছীতে সরকারি জমি হতে ভূমিহীন বৃদ্ধাকে উচ্ছেদ চেষ্টা ও মারধরের প্রতিবাদে মানববন্ধন
নওগাঁ বদলগাছীতে সরকারি জমি হতে ভূমিহীন বৃদ্ধাকে উচ্ছেদ চেস্টা ও মারধরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর সাড়ে ১২ টায় বদলগাছী উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন নওগাঁ জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের নওগাঁ জেলা শাখার সভাপতি হাবিবুর রহমান আনিকের সভাপিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ভুমিহীন আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন, এছাড়াও বক্তব্য রাখেন ভূমিহীন বৃদ্ধা লাইলি বেওয়া, প্রতিবেশী নাজিম উদ্দীনসহ অন্যান্যরা।
.
মানবন্ধনে বক্তারা বলেন, বিগত ৩০ বছর যাবত সরকারি এই জায়গায় বসবাস করে আসছেন ভূমিহীন বৃদ্ধা লাইলী বেওয়া। জায়গাটি সেসময় অনেক নিচু ছিল মাটি ভরাট করে বসবাসের উপযোগী করা হয়। কিছুদিন পূর্বে ঝড় বৃষ্টির কারণে ঘর ভেঙ্গে পরলে গ্রামবাসীর সহযোগিতা নিয়ে সেই পূর্বের জায়গায় ঘর করতে গেলে পাশের জমির মালিক বাধা সৃষ্টি করে। অসহায় বৃদ্ধা অধাইপুর ইউনিয়ন পরিষদে অভিযোগ করেন। পরিষদের চেয়ারম্যান মোটা অংকের টাকার বিনিময়ে জমি মাপ করে উভয়পাশের জমির মালিককে ভাগ করে দেয়। এরপর তারা ভূমিহীন লাইলীকে উচ্ছেদ করে জমিটি দখলের চেস্টা করেন। বৃদ্ধা লাইলী বেওয়া বাধা দিতে গেলে তাকে মারধর করা হয়।
.
এসময় বক্তারা এই ঘটনার তীব্র প্রতিবাদ করে দোষীদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা সহ ভূমিহীন বৃদ্ধাকে সরকারি জমিটি ফিরিয়ে দেওয়ার দাবী জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com