শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

শাহবাগ অবরোধ ছেড়ে শিক্ষকদের ‘লং-মার্চ টু যমুনা’ ঘোষণা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে
শাহবাগ অবরোধ ছেড়ে শিক্ষকদের ‘লং-মার্চ টু যমুনা’ ঘোষণা

২০ শতাংশ বাড়ি ভাড়াসহ বিভিন্ন দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছিলেন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার মধ্যে বিজ্ঞপ্তি জারির আল্টিমেটাম শেষ হওয়ার পর শহীদ মিনার থেকে শাহবাগের দিকে মিছিল করে যান এবং দুপুর ২টার দিকে পুলিশের বেড়িকেড ভেঙে শাহবাগ অবরোধ করেন। এরপর বিকেল ৫ টার দিকে ‘লং-মার্চ টু যমুনা’ ঘোষণা দিয়ে শাহবাগ ব্লকেড ছাড়েন শিক্ষকেরা।

এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে তারা দাবি আদায়ের জন্য আজ শাহবাগ অবরোধের ঘোষণা দেন। রোববার (১২ অক্টোবর) থেকে শিক্ষকরা ২০ শতাংশ বাড়ি ভাড়া ও অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করছেন। শিক্ষকদের একটি অংশ অবস্থান কর্মসূচির অংশ হিসেবে রাতভর শহীদ মিনারে অবস্থান করেছেন।

রোববার তারা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করতে চাইলে পুলিশ জলকামান, লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর সারা দেশের স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকরা বিক্ষোভে যোগ দেন এবং পরের দিন থেকে দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা দেন।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ২০ শতাংশ করা, চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা করা এবং শিক্ষক ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের অন্য কর্মীদের জন্য উৎসব ভাতা মূল বেতনের ৭৫ শতাংশ করা।

প্রাথমিক স্তরে এমপিওভুক্ত শিক্ষকরা মাসিক সাড়ে ১২ হাজার টাকা বেতন, এক হাজার টাকা বাড়ি ভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পান। সম্প্রতি, অর্থ মন্ত্রণালয় বাড়ি ভাড়া ৫০০ টাকা বাড়িয়েছে। এই বৃদ্ধিকে ‘প্রহসন’ দাবি করে শিক্ষকরা তা প্রত্যাখ্যান করেছেন।

বর্তমানে, দেশে ২৬ হাজারের বেশি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, যেখানে প্রায় ৩ লাখ ৮০ হাজারের বেশি শিক্ষক ও ১ লাখ ৭০ হাজারের বেশি কর্মচারী রয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com