শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

টাঙ্গাইলে তিন গাড়ির সংঘর্ষে চারজন নিহত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে
টাঙ্গাইলে তিন গাড়ির সংঘর্ষে চারজন নিহত

টাঙ্গাইলের মধুপুরে ব্যাটারিচালিত ভ্যান, একটি মাহিন্দ্রা গাড়ি এবং একটি পিকআপ ভ্যানের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও অন্তত কয়েকজন আহত হয়েছেন। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার পাহাড়ি বনাঞ্চলের টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বড়বাইদ এতিমখানা সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং মাহিন্দ্রা গাড়ির চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহতদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। নিহতদের মরদেহ মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা শিমুল মিয়া বলেন, অতিরিক্ত গতিতে চলা মাহিন্দ্রা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। পরে ব্যাটারিচালিত ভ্যানও নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

মধুপুর থানার অরনখোলা পুলিশ ফাঁড়ির এসআই বিমল চন্দ্র পাইন জানান, দুর্ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com