শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

সিআইডির অ্যাডিশনাল এসপি মশিউর গ্রেপ্তার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে
সিআইডির অ্যাডিশনাল এসপি মশিউর গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারাধীন একটি মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমানকে গ্রেপ্তার করার তথ্য দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ঢাকার মালিবাগে সিআইডি কার্যালয়ে দায়িত্বরত অবস্থায় তাকে হেফাজতে নেওয়া হয়।

ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া এ তথ্য দিয়ে বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চাহিদা মোতাবেক তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ট্রাইব্যুনালে পাঠানো হয়।

ট্রাইব্যুনালে বিগত আওয়ামী লীগের শাসনামলে গুম-খুনের বিচার চলছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ সরকারের তৎকালীন মন্ত্রী-এমপি, সেনা ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

গেল ১২ নভেম্বর বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে হেফাজতে নেয় ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। জুলাই অভ্যুত্থানের সময় হত্যা মামলা ছাড়াও একসময় র‌্যাবে কর্মরত আলেপের বিরুদ্ধে গুমের অভিযোগ আনা হয় ট্রাইব্যুনালে।

র‌্যাব-১১ তে কর্মরত থাকা অবস্থায় আলেপের ‘সহযোগী হিসেবে’ কাজ করার অভিযোগে ট্রাইব্যুনালের চাহিদা মোতাবেক সিআইডিতে কর্মরত মশিউরকে গ্রেপ্তার করা হল।

মশিউরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের মামলা রয়েছে। এ মামলায় তাকে ট্রাইব্যুনালে আনা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন।

প্রসিকিউশন জানায়, মশিউর রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে দায়ের হওয়া গুমের একটি মামলা রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে তাকে শিগগিরই ট্রাইব্যুনালে হাজির করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com