মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

তাড়াইলে কাপড়ের দোকানে দুর্ধর্ষ চুরি, ৫ লাখ টাকার মালামাল লুট

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে
তাড়াইলে কাপড়ের দোকানে দুর্ধর্ষ চুরি, ৫ লাখ টাকার মালামাল লুট

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরের এক কাপড় ব্যবসায়ীর দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার সদর বাজারের গোরস্তান রোডস্থ আবু বক্কার ভূঞা মার্কেটে অবস্থিত “আত-তাক্বওয়া বস্ত্রালয়” নামের দোকানটিতে এ চুরি সংঘটিত হয়।

এ ঘটনায় দোকান মালিক মাওলানা হুমায়ুন আব্দুর রহিম শনিবার (১ নভেম্বর) তাড়াইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

দোকান মালিক মাওলানা হুমায়ুন আব্দুর রহিম জানান, প্রতিদিনের মতো তিনি শুক্রবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যান। পরদিন শনিবার সকালে দোকানে এসে দেখেন তালা ভাঙা এবং দোকানের ভেতরে কাপড় ছড়িয়ে-ছিটিয়ে আছে। পরে তিনি দেখতে পান দোকানে রক্ষিত আনুমানিক ৫ লাখ টাকার থান কাপড় ও ক্যাশ বাক্সে থাকা ৫ হাজার ৫৫০ টাকা চুরি হয়ে গেছে। চুরির ঘটনাটি বাজারের বণিক সমিতির সভাপতি রোকন উদ্দিন মহাজন ও মার্কেট মালিক মাওলানা জাহাঙ্গীর ভূঞাকে জানালে তারা বিষয়টি পুলিশে জানানোর পরামর্শ দেন।

তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে চুরি,মাদক ও ছিনতাই প্রতিরোধে বিগত ১মাসে ধরে তাড়াইল থানা পুলিশের উপস্থিতিতে তাড়াইল বাজার বণিক সমিতি থেকে বিভিন্ন স্থানে এলাকার সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে ৫/৬ টি সভা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তবুও থামছে না চুরির ঘটনা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com