শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন

তাড়াইলে কাপড়ের দোকানে দুর্ধর্ষ চুরি, ৫ লাখ টাকার মালামাল লুট

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ২৮৬ বার পড়া হয়েছে
তাড়াইলে কাপড়ের দোকানে দুর্ধর্ষ চুরি, ৫ লাখ টাকার মালামাল লুট

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরের এক কাপড় ব্যবসায়ীর দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার সদর বাজারের গোরস্তান রোডস্থ আবু বক্কার ভূঞা মার্কেটে অবস্থিত “আত-তাক্বওয়া বস্ত্রালয়” নামের দোকানটিতে এ চুরি সংঘটিত হয়।

এ ঘটনায় দোকান মালিক মাওলানা হুমায়ুন আব্দুর রহিম শনিবার (১ নভেম্বর) তাড়াইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

দোকান মালিক মাওলানা হুমায়ুন আব্দুর রহিম জানান, প্রতিদিনের মতো তিনি শুক্রবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যান। পরদিন শনিবার সকালে দোকানে এসে দেখেন তালা ভাঙা এবং দোকানের ভেতরে কাপড় ছড়িয়ে-ছিটিয়ে আছে। পরে তিনি দেখতে পান দোকানে রক্ষিত আনুমানিক ৫ লাখ টাকার থান কাপড় ও ক্যাশ বাক্সে থাকা ৫ হাজার ৫৫০ টাকা চুরি হয়ে গেছে। চুরির ঘটনাটি বাজারের বণিক সমিতির সভাপতি রোকন উদ্দিন মহাজন ও মার্কেট মালিক মাওলানা জাহাঙ্গীর ভূঞাকে জানালে তারা বিষয়টি পুলিশে জানানোর পরামর্শ দেন।

তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে চুরি,মাদক ও ছিনতাই প্রতিরোধে বিগত ১মাসে ধরে তাড়াইল থানা পুলিশের উপস্থিতিতে তাড়াইল বাজার বণিক সমিতি থেকে বিভিন্ন স্থানে এলাকার সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে ৫/৬ টি সভা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তবুও থামছে না চুরির ঘটনা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com