রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

তাড়াইলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে ৬২.৩৩% শিশু টিকার আওতায়

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে
তাড়াইলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে ৬২.৩৩% শিশু টিকার আওতায়

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ২০২৫ সালের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে ১২ অক্টোবর থেকে।

রোববার (২ নভেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটিইপিআই মুজিবুর রহমান জানান, ১৮ কর্মদিবস (৩০ অক্টোবর পর্যন্ত) স্কুল ও মাদরাসা পর্যায়ে মোট ৩৪ হাজার ৯৫৮ জন শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হয়েছে। তিনি আরও জানান, উপজেলায় মোট ৫৬ হাজার ১৫০ জন শিশু (৯মাস থেকে ১৫বছর বয়সী) টিকাদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর ফলে বর্তমানে মোট ৬২.৩৩% শিশুর টিকাদান সম্পন্ন হয়েছে।

তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রথম ধাপে স্কুল ও মাদরাসা পর্যায়ে ৭টি ইউনিয়নের প্রতিটিতে ৬জন করে মোট ৪২জন ভেক্সিনেটর দায়িত্ব পালন করেছেন। বর্তমানে কমিউনিটি বেজড ভিত্তিক টিকাদান কার্যক্রম চলছে, যেখানে প্রতি ইউনিয়নে ৩ জন করে মোট ২১জন ভ্যাক্সিনেটর অবশিষ্ট শিশুদের টিকা প্রদান করছেন। মুজিবুর রহমান আশা প্রকাশ করেছেন, বাকি দিনগুলোতে ১০০% শিশুকে টিকাদান সম্পন্ন করা সম্ভব হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.অতীশ দাস রাজীব জানান, আমাদের লক্ষ্য নিরাপদ পানি ও খাদ্য, পরিচ্ছন্নতা এবং শিশুদের টিকাদানের মাধ্যমে টাইফয়েড প্রতিরোধে জাতীয় প্রচেষ্টা সফল করা। 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com