শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

বিএনপির ১০ দিনের কর্মসূচি ঘোষণা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে
বিএনপির ১০ দিনের কর্মসূচি ঘোষণা

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’পালনে ঢাকাসহ সারা দেশে শোভাযাত্রাসহ ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

রোববার (২ নভেম্বর) দুপুরে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের এক যৌথ সভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন।

মির্জা ফখরুল বলেন, ৭ নভেম্বর আমাদের কাছে, গোটা জাতির কাছে অত্যন্ত গুরুকত্বপূর্ণ একটা দিন। সেজন্য আমরা আজ যৌথসভায় সিদ্ধান্ত নিয়েছি যে, আমরা যথাযোগ্য মর্যাদায় সঙ্গে পালন করব। সেজন্য আমরা ১০ দিনব্যাপী কর্মসূচি নিয়েছি, এই কর্মসূচি হবে ৫ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত।

১০ দিনের কর্মসূচির মধ্যে হচ্ছে― ৭ নভেম্বর সকাল ১০টায় জাতীয় নেতারাসহ নেতা-কর্মীরা শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। সেদিন বেলা ৩টা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির উদ্যোগে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে র‌্যালি অনুষ্ঠিত হবে। ওই দিন বিভাগ-জেলাসহ সারা দেশেও র‌্যালি অনুষ্ঠিত হবে।

৭ নভেম্বর ভোরে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হবে। বিএনপির আলোচনা সভা হবে ১২ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হবে।

বিভিন্ন অঙ্গসংগঠন ৭ নভেম্বর নিয়ে নিজেদের সময়সূচি অনুযায়ী আলোচনা সভা করবে। এর মধ্যে শ্রমিক ৫ নভেম্বর, ছাত্র দল ৭ ও ৮ নভেম্বর আলোকচিত্র প্রদর্শনী, ওলামা দল ৯ নভেম্বর এতিম শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রি বিতরণ, তাঁতী দল ১০ নভেম্বর, কৃষক দল ১১ নভেম্বর এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় শহীদ মিনারে ১৩ নভেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠান করবে।

৭ নভেম্বর উপলক্ষে পোস্টার প্রকাশ, জাতীয় সংবাদ পত্রগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, সামাজিক যোগাযোগমাধ্যমসহ ইলেকট্রনিক মিডিয়াকে বিশেষ ডকুমেন্টারি প্রচার করা হবে বলে জানান বিএনপি মহাসচিব।

১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমান সপরিবার নিহত হওয়ার পর সেনাপ্রধানের দায়িত্বে আসেন জিয়াউর রহমান। এরপর মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীতে অভ্যুত্থান হয়, জিয়া হন গৃহবন্দি।

৭ নভেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সঙ্গে যুক্ত মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থানে আটকাবস্থা থেকে মুক্ত হন জিয়া। এর মধ্য দিয়ে তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন।

বিএনপি এই দিনকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com