বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

হোসেনপুর প্রেসক্লাবের নতুন কমিটি নিয়ে উপজেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে
হোসেনপুর প্রেসক্লাবের নতুন কমিটি নিয়ে উপজেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ
হোসেনপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠনের ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছে হোসেনপুর উপজেলা বিএনপি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে এটি মূলধারার সাংবাদিকদের অবজ্ঞা করে, অবৈধভাবে দখলের উদ্দেশ্যে গঠিত একটি কমিটি।
সোমবার (৩ নভেম্বর ) উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন স্বাক্ষরিত এক বিবৃতিতে উল্লেখ করা হয়, সম্প্রতি কিছু সুবিধাবাদী ও অসাধু সাংবাদিক পরিচয়ধারী ব্যক্তি হোসেনপুর প্রেসক্লাবের নামে অনিয়মিতভাবে একটি নতুন কমিটি ঘোষণা করেছে। এই কমিটির অধিকাংশ সদস্য কখনো প্রেসক্লাবের নিয়মিত সদস্য ছিলেন না বলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, মূলধারার সিনিয়র সাংবাদিকদের সম্মতি ছাড়াই তাদের নাম নতুন কমিটিতে যুক্ত করা হয়েছে, যা স্বৈরাচারী মনোভাব, মানবাধিকার লঙ্ঘন এবং মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী। হোসেনপুর উপজেলা বিএনপি অবিলম্বে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের অবসান ঘটিয়ে প্রকৃত সাংবাদিকদের ঐক্য, মর্যাদা ও অধিকার রক্ষার আহ্বান জানিয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com