রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

তাড়াইলে পাওনা টাকার জন্য ৪ মাসের অন্তঃসত্তাকে গুরুতর জখম  

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১০০৪ বার পড়া হয়েছে
তাড়াইলে পাওনা টাকার জন্য ৪ মাসের অন্তঃসত্তাকে গুরুতর জখম  
কিশোরগঞ্জের তাড়াইলে পাওনা টাকার জন্য  অন্তঃসত্তাকে গুরুতর জখম করেছে পলি মেডিকেল হলের মালিক ওষুধ ব্যবসায়ী নজরুল মিয়া। এ বিষয়ে স্বামী নয়ন মিয়া মঙ্গলবার (৪ নভেম্বর) তাড়াইল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ থেকে জানা যায়, তাড়াইল সাব-রেজিস্ট্রি অফিসের সামনে পলি মেডিকেল হলের মালিক নজরুল মিয়ার দোকান থেকে দামিহা ইউনিয়নের কাজলা গ্রামের নয়ন মিয়ার ভাই ওহিদ মিয়া বাকীতে দুই হাজার ২০০ টাকার ওষুধ ক্রয় করেন।  
নয়ন মিয়া অভিযোগে আরও উল্লেখ করেন, গত রোববার (২ নভেম্বর) একটি জমির দলিল করার জন্য সাব রেজিস্ট্রি অফিসে আসি। কাজের ফাঁকে অফিসের বাহিরে আসলে বাদী নজরুল মিয়া ও তার সাথে থাকা লোকজন আমাকে সহ আমার সাথে থাকা সাজেদুল ইসলাম ও নুরু মিয়াকে টানা-হেচড়া করে ওষুধের দোকানের ভিতরে নিয়ে যায় এবং আমাদের এলোপাথারী মারপিট করে রক্তাক্ত জখম করেন। এ সময় আমার ৪ মাসের অন্তঃসত্তা স্ত্রী তামান্না ও শ্যালক সাজেদুলকে নাকে মুখে এলোপাথারী কিল ঘুষি মেরে গুরুতর রক্তাক্ত জখম করে নাকের স্বর্ণের ফুল, গলার স্বর্নের চেইন সহ টাকা-পয়সা ছিনিয়ে নেয়। এসব দেখে লোকজন আগাইয়া এসে আমাদের উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান।
.
বাদী নয়ন মিয়া বলেন, ফার্মেসির মালিক নজরুল মিয়া টাকা পাবে আমার ভাই ওহিদ মিয়ার কাছে। তাহলে আমাদের উপর কেন এ হামলা। আমার ৪ মাসের অন্তঃসত্তা স্ত্রীকে গুরুতর আহত করেছে, প্রশাসনের কাছে আমি এর সুষ্ঠ বিচার দাবি করছি।
.
তাড়াইল থানা (ভারপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা সাব্বির রহমান বলেন, কাজলা গ্রামের নয়ন মিয়ার একটা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com