শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

হোসেনপুরে সহস্রাধিক মায়েদের উপস্থিতিতে মা সমাবেশ অনুষ্ঠিত

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে
হোসেনপুরে সহস্রাধিক মায়েদের উপস্থিতিতে মা সমাবেশ অনুষ্ঠিত

কিশোরগঞ্জের হোসেনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর সহস্রাধিক মায়েদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলার হোগলাকান্দি ক্লাস্টারের দুর্গম চরাঞ্চল চরহাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও মায়েদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ ফকিরের সভাপতিত্বে এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. এমদাদুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মজিব আলম।

তিনি বলেন, “প্রাথমিক শিক্ষার উন্নয়নে শিক্ষকের পাশাপাশি মায়েদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিশুকে বিদ্যালয়ে নিয়ে আসা ও নিয়মিত পড়াশোনার প্রতি যত্নবান হলে শিক্ষার মান বহুলাংশে বৃদ্ধি পাবে।”
তিনি দুর্গম চরাঞ্চলের বিদ্যালয়গুলোর প্রতি বিশেষ নজরদারি ও সার্বিক সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং শিক্ষার মান উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা জুয়েল আশরাফ, এ কে এম রুহুল আমিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. এমদাদুল হক, জিনারী ইউনিয়ন বিএনপির সভাপতি ফকরুল আলম খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার এবং হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মফিজ উদ্দিন ভূঁইয়া, সহকারী শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, মুজাহিদুল ইসলাম ও রেজাউল করিম, হোগলাকান্দি ক্লাস্টারের সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠান শেষে বিভিন্ন বিদ্যালয়ের নির্বাচিত ‘সেরা মা’দের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com