শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

তারুণ্যের উৎসবে নিকলীতে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে
তারুণ্যের উৎসবে নিকলীতে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এবং ‘তারুণ্যের উৎসব’ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের নিকলী উপজেলায় সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণের কার্যক্রম শুরু হয়। এতে ৮০ জন উদীয়মান সাঁতারু অংশগ্রহণ করে। তার মধ্য থেকে ৪০ জন সাঁতারুকে চূড়ান্তভাবে প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা মজুমদার মুক্তি। তিনি বলেন, তরুণদের আত্মবিশ্বাস বৃদ্ধি, শারীরিক সক্ষমতা উন্নয়ন ও জল-দুর্যোগ মোকাবিলায় দক্ষতা অর্জনে এই প্রশিক্ষণ অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মো. আল-আমিন। তিনি জানান, সাঁতারকে জনপ্রিয় ও প্রতিযোগিতামূলক খেলায় রূপ দিতে এ ধরনের প্রশিক্ষণ বড় ভূমিকা রাখবে।

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬-এর অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

আয়োজকরা জানান, প্রশিক্ষণার্থীরা সাঁতারের মৌলিক কৌশল, নিরাপদে পানিতে চলাচল এবং জরুরি পরিস্থিতিতে আত্মরক্ষার বিষয়গুলো শিখবে। তারা আশা করেন, এই উদ্যোগ ভবিষ্যতে জেলার সাঁতার অঙ্গনে নতুন প্রতিভা গড়ে তুলতে সহায়ক হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com