শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

বাজিতপুরে বিদেশি পিস্তল–দেশীয় অস্ত্রসহ ২২ জন আটক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে
বাজিতপুরে বিদেশি পিস্তল–দেশীয় অস্ত্রসহ ২২ জন আটক

কিশোরগঞ্জের বাজিতপুরে এলাকায় প্রভাব বিস্তারের উদ্দেশ্যে মহড়া চলাকালে গুলিভর্তি বিদেশি পিস্তল ও বিভিন্ন দেশীয় অস্ত্রসহ ২২ জনকে আটক করেছে যৌথবাহিনী। শনিবার রাতে উপজেলার নান্দিনা অঞ্চল থেকে তাদের আটক করা হয়।

যৌথবাহিনী জানায়, নান্দিনা এলাকার মৃত কাশেম মেম্বারের ছেলে গোলাম সারোয়ার ভুবন (২৭)-এর কাছ থেকে তুরস্কে তৈরি ৬ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এছাড়া ভুবনের সঙ্গে থাকা অপর ২১ জনের কাছ থেকে একটি রামদা ও একাধিক স্টিলের পাইপসহ বিভিন্ন দেশীয় অস্ত্র পাওয়া যায়।

স্থানীয়দের বরাতে জানা যায়, আটক ব্যক্তিরা সবাই কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপির জোটের মনোনয়নপ্রত্যাশী বাংলাদেশ জাতীয় দলের সভাপতি ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদার ঘনিষ্ঠ অনুসারী।

এছাড়া কদিন ধরেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল বিএনপির অপর মনোনয়নপ্রত্যাশী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মজিবুর রহমান ইকবালের সমর্থকদের সঙ্গে সৈয়দ এহসানুল হুদার অনুসারীদের মধ্যে।

শনিবার দুপুরে শেখ মজিবুর রহমান ইকবালের পক্ষে মনোনয়ন দাবিতে নিকলী ও বাজিতপুর উপজেলার বিএনপি নেতাকর্মীরা প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

পরে সন্ধ্যায় গণসংযোগ চলাকালে সৈয়দ এহসানুল হুদার বিতর্কিত বক্তব্যের জেরে ইকবালের সমর্থকরা হামলা চালিয়ে কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এর পরবর্তী প্রতিক্রিয়ায় রাতে অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় শক্তি প্রদর্শন করছিল হুদার সমর্থকরা। খবর পেয়ে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ মোট ২২ জনকে আটক করে বাজিতপুর থানায় সোপর্দ করে।

রোববার দুপুরে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন জানান, অস্ত্রসহ ২২ জন আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আরও বলেন, ‘আটকৃতদের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে। আজ বিকেলের মধ্যেই তাদের আদালতে পাঠানো হবে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com