শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

মুফতী কাসেমী গ্রেপ্তার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে
মুফতী কাসেমী গ্রেপ্তার

শরীয়াহভিত্তিক নিকাহ (বিবাহ) ব্যুরো ও কনসালটেন্সি প্ল্যাটফর্ম ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানীর আটিবাজার এলাকায় অবস্থিত তার বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ওসি মনিরুল হক।

ওসি জানান, কাসেমীর স্ত্রী তামান্না হাতুনের পক্ষ থেকে তার মামি আন্না পারভীন বাদী হয়ে কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতেই রোববার তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কেরানীগঞ্জ থানায় পুলিশ হেফাজতে আছেন।

উল্লেখ্য, সম্প্রতি কাসেমীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন এক নারী, যিনি নিজেকে তার তৃতীয় স্ত্রী দাবি করেন। গত ১৬ অক্টোবর ‘তামান্না হাতুন’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ অভিযোগ প্রকাশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে মামলা হলে মুফতি কাসেমীকে আটক করে পুলিশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com