শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন

কিশোরগঞ্জ সদরের যশোদলে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ সদরের যশোদলে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামী ব্যাপক নির্বাচনী তৎপরতা চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে সোমবার (২৪ নভেম্বর) বিকালে সদর উপজেলার যশোদল ইউনিয়ন জামায়াতের আয়োজনে গোসাই বাজার ভূমি অফিস প্রাঙ্গণে একটি বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে যশোদল ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. গোলাম মস্তোফার সভাপতিত্বে এবং সেক্রেটারি মাসুদ রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ শাখার নায়েবে আমীর ও কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. মোসাদ্দেক ভূইঁয়া।

এসময় আরও বক্তব্য দেন জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম ফারুকি, জেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা মোশাররফ হোসেন লোকমান, সদর উপজেলা আমীর ক্বারি মাওলানা নজরুল ইসলাম, নাযেবে আমীর নূর উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান এবং ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক মো. নিয়ামত উল্লাহ।

কিশোরগঞ্জ সদরের যশোদলে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

এর আগে যশোদল ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে হাজারো কর্মী-সমর্থক শোভাযাত্রা করে জনসভাস্থলে আসেন। বক্তারা নির্বাচনী প্রস্তুতি জোরদার করা, সংগঠনের করণীয় নির্ধারণ, মাঠপর্যায়ে প্রচারণা বৃদ্ধি এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

জনসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা আগামী নির্বাচনে দলটির সক্রিয় ভূমিকার ইঙ্গিত দেয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com