শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

৩ ঘণ্টা ধরে জ্বলছে কড়াইল বস্তি, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে
৩ ঘণ্টা ধরে জ্বলছে কড়াইল বস্তি, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

ঢাকার মহাখালীতে কড়াইল বস্তির ভয়াবহ আগুন প্রায় তিন ঘণ্টা ধরে জ্বলছে। ফায়ার সার্ভিস একের পর এক ইউনিট বাড়িয়েও তা নিয়ন্ত্রণে আনতে পারেনি।

স্থানীয়দের সঙ্গে নিয়ে ১৯টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করলেও রাত সোয়া ৮টার পরও বস্তির বিভিন্ন স্থানে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়।

আগুন ছড়িয়ে পড়ায় বস্তির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিজেদের ঘর-বাড়ি ও সম্পদ পুড়তে দেখে অনেকেই হতবাক হয়ে পড়েন।

আগুন লাগার কারণ এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

রাজধানীর অভিজাত এলাকা গুলশান ও বনানী লাগোয়া প্রায় ৯০ একর জায়গার ওপর ১০ হাজার ঘর রয়েছে এই বস্তিতে। যেখানে প্রায়ই অগ্নিকাণ্ডে ঘটে।

চলতি বছরের ২১শে ফেব্রুয়ারি মধ্যরাতে কড়াইল বস্তিতে আগুন লেগে অন্তত ডজনখানেক ঘর পুড়ে যায়। এছাড়া, গত বছরের ২৪শে মার্চ ও ১৮ ডিসেম্বরেও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছিল বস্তিটি।

প্রায় প্রতিবারই অগ্নিনির্বাপক বাহিনী জানিয়েছে, বস্তিতে ঢোকার রাস্তা সংকীর্ণ হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে বেগ পেতে হয়। টিন, বাঁশ, কাঠের ঘরগুলো গায়ে গা লাগিয়ে ওঠানো হয়েছে; যার কারণে এখানে আগুন লাগলে দ্রুত ছড়ায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com