শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

তাড়াইলে সারাদিন ব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা ২০২৫ অনুষ্ঠিত

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে
তাড়াইলে সারাদিন ব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা ২০২৫ অনুষ্ঠিত

কিশোরগঞ্জের তাড়াইলে সারাদিন ব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) প্রস্তাবিত উপজেলা পরিষদ পার্কে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এই প্রদর্শন মেলার আয়োজন করেন। প্রস্তাবিত উপজেলা পরিষদ পার্ক থেকে সকাল ১০ টায় একটি র‍্যলি বের হয়ে উপজেলা সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জিসান আলীর স্বাগত বক্তব্যের মাধ্যমে মেলার কার্যক্রম শুরু হয়। তিনি বলেন, এ ধরণের প্রদর্শনীর মাধ্যমে নতুন নতুন খামারি উদ্যোক্তা তৈরি হচ্ছে। যা দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। এ জন্য খামারীদের উন্নয়নে প্রাণি সম্পদ কার্যালয়ের কর্মকর্তাদের নজর দিতে হবে। খামারী প্রণোদনা দিতে হবে প্রকৃত খামারীদের। পাশাপাশি মাসে অন্তত একটি করে আলোচনা সভা করা, খামারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করাসহ প্রাণি সম্পদ দপ্তরগুলোতে জনবল বাড়াতে হবে। তিনি আরও বলেন, মানুষের খাবারের অন্যতম উপাদান মাছ, মাংস, দুধ, ডিম। এগুলোর উৎপাদন বাড়াতে যতটা সহযোগিতা করা দরকার, পৃষ্ঠপোষকতা করা প্রয়োজন, তা আমরা করছি। ফলে উৎপাদনও অনেক বেড়েছে।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান মিয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা এলজিইডি কর্মকর্তা জাহিদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন, তাড়াইল থানা (ভারপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা সাব্বির রহমান, তদন্ত কর্মকর্তা শ্যামল মিয়া, তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সামির হোসেন সাকী, ইসলামি আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সাইফুল ইসলাম সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও গণমাধ্যমকর্মীরা।

প্রদর্শনীতে ৩০ টি ষ্টলে গরু, মহিষ, ব্ল্যাক বেঙ্গল ছাগল, ভেড়া, হাঁস, মুরগী, সৌখিন পাখি সহ বিভিন্ন প্রজাতির প্রাণির প্রদর্শনসহ প্রাণিসম্পদ উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়। এসব দেখতে ও কিনতে মেলায় ভিড় করেন পশু-পাখিপ্রেমী মানুষেরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com