শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, মাছ ধরার নৌকায় নিষেধাজ্ঞা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, মাছ ধরার নৌকায় নিষেধাজ্ঞা

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই ঘূর্ণিবায়ুর চক্র আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

সে কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে দক্ষিণ আন্দামান সাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। এ ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘শেন-ইয়ার’। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত নামটি প্রস্তাব করেছিল, যার অর্থ ‘সিংহ’।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ জানিয়েছেন, মালাক্কা প্রণালি ও আশপাশের এলাকায় অবস্থানরত নিম্নচাপটি প্রথমে গভীর নিম্নচাপে এবং পরবর্তীতে ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’–এ পরিণত হয়ে বুধবার সকাল ৬টায় একই এলাকায় অবস্থান করছিল। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে তিনি জানান।

আবহাওয়াবিদরা বলেছেন, ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’–এর বাংলাদেশে আঘাত হানার কোনো সম্ভাবনা নেই।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com