শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

পাকুন্দিয়ায় মাদক কারবারিদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় মাদক কারবারিদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মাদক কারবারি, জুয়া, গরু চুরি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার চরফরাদী ইউনিয়নের চরআলগী গ্রামের শতাধিক নারী-পুরুষের উদ্যোগে একই দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকার চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসী জালু মিয়ার ছেলে এনামুল, হযরত আলীর ছেলে রমিজ, লোকমান মিয়ার ছেলে কাশেম, জালু মিয়ার ছেলে ইপেল, এনামুলের ছেলে মোস্তাকিম ও রিপনসহ আরও বেশ কয়েকজন এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে আসছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা থাকলেও তারা নির্ভয়ে ছিনতাই, ডাকাতি, ইভটিজিং, মোটরসাইকেল চুরি, গরু চুরি ও জুয়ার মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এসব অনৈতিক কর্মকাণ্ডে প্রতিবাদ করলে তারা স্থানীয়দের প্রাণনাশের হুমকি পর্যন্ত দিয়ে থাকে।

অভিযোগে আরও বলা হয়, গত ৬ নভেম্বর এলাকার পশ্চিমপাড়া মসজিদের সামনে মাদক কারবারিদের বিরুদ্ধে এলাকাবাসী একটি প্রতিবাদ সভা আয়োজন করে। খবর পেয়ে এনামুল, রমিজ, কাশেম, ইপেল, মোস্তাকিম ও রিপনের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে সভায় উপস্থিত লোকজনের ওপর হামলা চালায়। এ সময় খুরশিদ উদ্দীনের ছেলে স্বপন মিয়াসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে স্বপনের ভাই সুজন বাদী হয়ে পাকুন্দিয়া থানায় হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ দেন। কিন্তু দুঃখজনকভাবে সে অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহণ করা হয়নি। বরং একই দিন সন্ত্রাসী এনামুলের ভাই রুবেল বাদী হয়ে ১২ জন নিরীহ এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করলে সেটি থানায় এফআইআর হিসেবে গ্রহণ করা হয়।

মানববন্ধনে বক্তারা উল্টো দায়ের করা এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় মধ্যপাড়া জামে মসজিদের সভাপতি মজনু মিয়া, পশ্চিমপাড়া জামে মসজিদের সভাপতি রহিম উদ্দীন, একই মসজিদের ইমাম আলামিন মুন্সি, সাবেক শিক্ষক নুরুল ইসলাম, সমাজসেবক জুয়েল রানা, কৃষক আবুল হোসেন, সবুজ মিয়া, শিক্ষার্থী ফারজিয়া ও লিজামনি।

এ বিষয়ে পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন বলেন, চরআলগী গ্রামের সচেতন মানুষের মাদক, জুয়া ও গরু চুরি প্রতিরোধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করার যে উদ্যোগ, আমরা তাকে সাধুবাদ জানাই। পুলিশ প্রশাসন হিসেবে এসব অপরাধ দমনে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। এলাকাবাসীকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com