শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

কিশোরগঞ্জের নবাগত জেলা প্রশাসক আসলাম মোল্লা’র তাড়াইল পরিদর্শন ও মতবিনিময় সভা 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের নবাগত জেলা প্রশাসক আসলাম মোল্লা'র তাড়াইল পরিদর্শন ও মতবিনিময় সভা 
কিশোরগঞ্জের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আসলাম মোল্লা দায়িত্ব গ্রহণের পর জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় অব্যাহত রেখেছেন।
তারই অংশ হিসেবে তাড়াইল উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ১২টায় তিনি তাড়াইল উপজেলায় পরিদর্শনে আসেন। দুপুর ২ টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, ধর্মীয় সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী নেতা, শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা।
.
তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অতিরিক্ত ও সহকারী কমিশনার (ভূমি) জিসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা।
.
এসময় উপস্থিত ছিলেন, তাড়াইল থানা পুলিশ অফিসার মোহাম্মদ সাব্বির রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা মুক্তিযোদ্ধা আহ্বায়ক সিদ্দিকুর রহমান, তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সামির হোসেন সাকী, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার আমিন মো. হাবিবুর রহমান, ইসলামি আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা  সমন্বয়কারী জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক  মো. ইকরাম হোসেন এবং গণঅধিকার পরিষদ তাড়াইল উপজেলা শাখার প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব জাকিরুল ইসলাম বাকী সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ প্রমুখ।
.
প্রধান অতিথির বক্তৃতায় ডিসি মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, ১৩টি উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা তাড়াইল। এই উপজেলাটি হাওরাঞ্চলের শুরু। এই উপজেলার উন্নয়ন, সুশাসন, জনসেবা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবে। তিনি সরকার ঘোষিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সকল রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন, ব্যবসায়ীসহ সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, এই মতবিনিময়ের মাধ্যমে প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে সমন্বয় আরও জোরদার হবে।
.
সভায় বক্তারা তাড়াইল উপজেলার উন্নয়ন অবকাঠামো, স্বাস্থ্যসেবা, নদীভাঙন, যানজট, দুর্নীতি নিরসন ও শিক্ষার মান উন্নয়নসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। নবাগত জেলা প্রশাসক এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com