শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

শ্রীপুরে ইঞ্জিন বিকল: ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে
শ্রীপুরে ইঞ্জিন বিকল: ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ‘বলাকা কমিউটার’ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার পর প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকে ঢাকা–ময়মনসিংহ পথে ট্রেন চলাচল। শনিবার সোয়া ৭টার দিকে ট্রেন চলাচল পুনরায় শুরু হয় বলে গণমাধ্যমকে জানান শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. শামীম।

এদিন বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার সাতখামাইর রেলস্টেশনের কাছে ঢাকাগামী ট্রেনটির ইঞ্জিন বিকল হয় বলে জানান তিনি। স্টেশন মাস্টার মো. শামীম বলেন, বিকল্প ইঞ্জিন এনে ট্রেনটির সঙ্গে যুক্ত করে গন্তব্যের উদ্দেশে রওনা করা হয়। এতে ঢাকা-ময়মনসিংহ পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় বাসিন্দা ফয়সাল খান তুর্য বলেন, ময়মনসিংহ থেকে ঢাকাগামী ‘বলাকা কমিউটার’ ট্রেনটি বিকালে কাওরাইদ স্টেশনে প্রবেশ করে। স্টেশন ছাড়ার মুহূর্তে ট্রেনের ইঞ্জিনে বিকট শব্দ শোনা যায়। এর পরপর ট্রেনের গতি কমে আসে এবং ইঞ্জিন থেকে ছিটকে পড়া মবিল যাত্রীদের শরীরে লাগে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়।

এদিকে ইঞ্জিন বিকলের কারণে আশপাশের কয়েকটি স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com