শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি

জমি সংক্রান্ত বিরোধে দুই শতাধিক গাছ কর্তন

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে
জমি সংক্রান্ত বিরোধে দুই শতাধিক গাছ কর্তন
কিশোরগঞ্জের হোসেনপুরে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়ির আঙিনার প্রায় দুই শতাধিক গাছ কর্তন ও এতে বাধাঁ দিলে একজনকে আহত করার ঘটনা ঘটেছে ৷ এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী লোকজন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের লোকজনের পক্ষে শাহেদল বড়বাড়ি এলাকার মো. মহরম আলী নিরাপত্তা চেয়ে হোসেনপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি নং ২৯৩, তারিখ: ৮ ডিসেম্বর ২০২৫) করেছেন।
.
জিডিতে মহরম আলী উল্লেখ করেন, ৫ ডিসেম্বর দুপুর আনুমানিক ২টার সময় উপজেলার শাহেদল ইউনিয়নের শাহেদল  বড়বাড়ির নজরুল ইসলাম মঞ্জু, লিটন মিয়া,আলমগীর, শাহাদত ও রাজন অস্ত্রশস্ত্রসহ তার বসতবাড়ির আঙিনা এবং বাগানে হামলা চালায়। তারা দা, কুড়াল ও লাঠি ব্যবহার করে বাগানে রোপণ করা প্রায় ৫০টি মেহগনি, ২০টি কাঁঠাল, ৬টি রেইনট্রি, ২০টি আমসহ বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ কেটে ফেলে। এই হামলায় আনুমানিক দুই লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। ঘটনার সময় বাধা দিতে এগিয়ে গেলে মহরম আলীর মেয়ে জান্নাতুল (১৮) কে চড়, ঘুষি ও লাঠি দিয়ে মারধর করা হয়। পরে স্থানীয়রা এসে সাহায্য করলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। আহত জান্নাতুলকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
মহরম আলী জানান, গত শুক্রবার আমার আপন চাচাতো ভাইয়েরা তাদের লোকজন নিয়ে আমাদেরকে না বলে বাড়ির আশেপাশের সব গাছপালা কেটে ফেলে। আমরা নিরীহ মানুষ। পরে তিনি প্রশাসনের কাছে এ ঘটনায় বিচার দাবি করেন।
গাছ কাটার ব্যাপারে জানতে নজরুল ইসলাম মঞ্জুর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এসব গাছের উপর বিদ্যুতের তার রয়েছে। কিছুদিন আগেও দুজন লোক মারা গিয়েছে। তাদেরকে গাছ কাটার ব্যাপারে কয়েকদিন বলা হলেও তারা কাটেনি। পরবর্তীতে আমরা  গাছ কেটেছি।
.
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ফিরোজ উদ্দিন জানান, জমি সংক্রান্ত এ বিষয়টি নিয়ে একাধিকবার দরবার সালিস হয়েছে। কাগজপত্র দেখে সালিসের রায় দিলেও নজরুল ও তার লোকজন তা মানেনি। তবে তারা চাইলে আমি বিষয়টি আবারও মীমাংসা করার জন্য বসবো। তবে গাছ কাটার ব্যাপারে আমি তীব্র নিন্দা জানাচ্ছি।
.
হোসেনপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে থানায় সাধারণ ডায়েরি হয়েছে। এ বিষয়ে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com