শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দিল্লির সংবাদ সম্মেলনে শেখ হাসিনার ভার্চ্যুয়াল বক্তব্যে ভারতের সমর্থন নেই: জয়সওয়াল কিশোরগঞ্জে নিজস্ব ফিসারির পানিতে ডুবে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু সভাপতি ফাহিম, সম্পাদক ফয়সাল: তাড়াইলে ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন তাড়াইলে যুবদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সবুজকে সংবর্ধনা ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ, ২ জনের পদোন্নতি শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান ভাত রান্নার সময় নরম হয়ে গেলে কী করবেন মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর তাড়াইলে রাউতি মানবসেবা ফাউন্ডেশনের আয়োজনে কাফন-দাফন বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা ৪ বিভাগে অতি ভারি বৃষ্টির সতর্কবার্তা

তাড়াইলে ১৩ বছরের কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে
তাড়াইলে ১৩ বছরের কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ 
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের তেউরিয়া গ্রামে সোনিয়া (১৩) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ১টায় এ ঘটনা ঘটে। নিহত সোনিয়া ওই গ্রামের তারু খার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের অগোচরে সোনিয়া নিজ বসতঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে বারান্দার রুমের ধর্নার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে তাড়াইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

এ বিষয়ে তাড়াইল থানার (ভারপ্রাপ্ত) পুলিশ  কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল সম্পন্ন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, আত্মহত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com