বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড হোসেনপুরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু

অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে
অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফকে অ্যাটর্নি জেনারেল পদের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার (১ জানুয়ারি) আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে যে, রাষ্ট্রপতি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদের অতিরিক্ত দায়িত্ব প্রদান করেছেন।

জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। ব্যক্তিগত কারণ উল্লেখ করে গত ২৭ ডিসেম্বর আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর অব্যাহতিপত্র দেন তিনি। এর আগে গত ৫ নভেম্বর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছিলেন, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে ভোট করবেন। ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বিএনপি-মনোনীত প্রার্থী হিসেবে মো. আসাদুজ্জামান ইতিমধ্যে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এ অবস্থায় অ্যাটর্নি জেনারেলের পদে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে আজ প্রজ্ঞাপন জারি হলো।

এর আগে ২০২৪ সালের ১৩ আগস্ট মোহাম্মদ আরশাদুর রউফসহ সুপ্রিম কোর্টের তিন আইনজীবীকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। অপর দুজন হলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হলেন মুহাম্মদ আবদুল জব্বার ভূঞা ও মোহাম্মদ অনীক রুশদ হক (অনীক আর হক)। তাঁদের নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছিল, রাষ্ট্রপতি ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত’ তাঁদের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হলো। এর পর থেকে তিনজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com