মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

কিশোরগঞ্জের ৬টি আসনে ৫৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১১ জন স্বতন্ত্র

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের ৬টি আসনে ৫৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১১ জন স্বতন্ত্র

কিশোরগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উৎসবমুখর পরিবেশে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা এবং বিভিন্ন উপজেলার সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মোট ৫৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ১১ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

আসনভিত্তিক হিসেবে কিশোরগঞ্জ-১ আসনে ১৩ জন, কিশোরগঞ্জ-২ আসনে ৮ জন, কিশোরগঞ্জ-৩ আসনে ১০ জন, কিশোরগঞ্জ-৪ আসনে ৯ জন, কিশোরগঞ্জ-৫ আসনে ৮ জন এবং কিশোরগঞ্জ-৬ আসনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

এদিন কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা মন্ত্রী ড. এম. ওসমান ফারুক করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান তার নির্বাচনী এলাকা মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।

কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. মাজহারুল ইসলাম জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। কিশোরগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দিন জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন জমা দেন। কিশোরগঞ্জ-৫ আসনে ধানের শীষের প্রার্থী সৈয়দ আহসানুল হুদা এবং জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ রমজান আলী বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

এছাড়া কিশোরগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির বিদ্রোহী প্রার্থী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মজিবুর রহমান ইকবাল মনোনয়নপত্র জমা দেন।

অন্যদিকে কিশোরগঞ্জ-১ আসনে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মাসুদ হিলালী, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল এবং সাবেক সহ-সভাপতি রেজাউল করিম খান চুন্নু স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com