বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

নিকলীতে টানা ১২ দিন পর ঝলমলে রোদ, স্বস্তি ফিরেছে জনজীবনে

দিলীপ কুমার সাহা
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে
নিকলীতে টানা ১২ দিন পর ঝলমলে রোদ, স্বস্তি ফিরেছে জনজীবনে

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় টানা বারদিন পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল থেকে ঝলমলে রোদে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় জনজীবনে ফিরেছে স্বস্তি।

বারদিন ধরে ঘন কুয়াশা ও উত্তরের হিমেল বাতাসে নিকলীতে জেঁকে বসেছিল কনকনে শীত। রাতভর টিপটিপ করে বৃষ্টির মতো ঝরছিল কুয়াশা। দিনের বেলায়ও সূর্যের দেখা না মেলায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল।

নিকলীর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টায় ১৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সোমবার উপজেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে টানা তিন দিন নিকলীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

সোমবার দিনভর সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশা না থাকলেও হালকা কুয়াশা ও মেঘাচ্ছন্ন আকাশের কারণে শীতের তীব্রতা বজায় ছিল। উত্তরের হিমশীতল বাতাসে হাড়কাঁপানো ঠান্ডায় জনজীবনে নেমে আসে স্থবিরতা। তবে মঙ্গলবার সকাল থেকে ঝলমলে রোদ উঠতেই কর্মচাঞ্চল্য ফিরে আসে খেটে খাওয়া মানুষের মাঝে।

উপজেলার দামপাড়া এলাকার অটোরিকশাচালক শফিকুল ইসলাম বলেন,
“কয়েকদিন ধরে ঘন কুয়াশা আর শীতের কারণে বাড়ি থেকে বের হওয়াই মুশকিল ছিল। সারাদিন সূর্যের দেখা পাওয়া যেত না। আজ সকাল থেকে রোদ উঠেছে, এখন অনেক ভালো লাগছে।”

নিকলীর আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার আক্তার ফারুক বলেন,
“প্রায় বারদিন ধরে ঠিকমতো সূর্যের মুখ দেখা যায়নি। মঙ্গলবার সকাল থেকে চারদিকে রোদ ছড়িয়ে পড়ায় শীতের তীব্রতা অনেকটাই কমে গেছে। দুপুর ১২টায় ১৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।”

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com