বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

অস্ত্রহাতে ভাইরাল যুবক যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে
অস্ত্রহাতে ভাইরাল যুবক যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক যুবকের প্রকাশ্যে অস্ত্র হাতে চলাফেরা করা সেই সন্ত্রাসী শওকত আলীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও পুলিশ।

বুধবার (৭ জানুয়ারি) সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলীর চারাবটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি তার অস্ত্রসহ চলাফেরা করার ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

শওকত আলী নামে ওই যুবক চারাবটতল এলাকা গোল বক্সের পুত্র।

অস্ত্র হাতে শওকতের ছবি ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তা দেখেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের কথা সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে সেনাবাহিনী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ অস্ত্রসহ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তিনি অবৈধ অস্ত্র নিয়ে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতেন বলে অভিযোগ রয়েছে।

শওকতকে গ্রেপ্তার করলেও এখনো অস্ত্রটি উদ্ধার করা যায়নি। তাকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

রাঙ্গুনিয়া থানার ওসি আরমান হোসেন গণমাধ্যমকে বলেন, শওকত আলীকে আদালতের হাজিরের পর কারাগারে পাঠানো হয়েছে।

শওকত আলীর বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় দুটি হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com