শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

টেকনাফের হুজাইফার অবস্থার উন্নতি নেই

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে
টেকনাফের হুজাইফার অবস্থার উন্নতি নেই

মিয়ানমার সীমান্তের কাছে গুলিবিদ্ধ টেকনাফের ৯ বছরের শিশু হুজাইফা আফনানের শারীরিক অবস্থার উন্নতি হয়নি, এখনো সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. হারুনুর রশীদ গণমাধ্যমকে বলেন, অপারেশন করা হলেও তার মাথা থেকে গুলিটি বের করা যায়নি। ব্রেইনের ভেতরে হওয়ায় সেটা রিমুভ করা যায়নি।

হুজাইফা কক্সবাজারের সীমান্ত লাগোয়া উপজেলা টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। রোববার সকালে দাদার সঙ্গে নাস্তা আনতে গিয়ে মিয়ানমার থেকে ছুটে আসা গুলিতে আহত হয় সে। টেকনাফ থেকে বিকালে তাকে চট্টগ্রামে নিয়ে আসেন তার চাচা শওকত আলী। রাতে চট্টগ্রাম মেডিকেলের চিকিৎসকরা মেয়েটির মাথায় অস্ত্রোপচার করেন।

এখনো মেয়েটির অব্সস্থা সংকটাপন্ন জানিয়ে ডা. হারুনুর রশীদ বলেন, সে এখনো লাইফ সাপোর্টে রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com