রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

তাড়াইলের আব্দুল মজিদ বিভাগীয় পর্যায়ে ৫মবারের মতো শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক

রুহুল আমিন
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে
তাড়াইলের আব্দুল মজিদ বিভাগীয় পর্যায়ে ৫মবারের মতো শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দাউদপুর বানাইল আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক আব্দুল মজিদ ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক (মাদ্রাসা) হিসেবে ৫মবারের মতো নির্বাচিত হয়েছেন।

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে বুধবার (১৪ জানুয়ারি) ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হলে আব্দুল মজিদের নাম বিভাগীয় শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক হিসেবে ঘোষণা করা হয়।

এর আগে তিনি উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পান। শিক্ষা ক্ষেত্রে দীর্ঘদিনের নিষ্ঠা, পাঠদানে দক্ষতা ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা লাভ করেন।

উল্লেখ্য, আব্দুল মজিদ ২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়ে আসছেন। পাশাপাশি তিনি ২০১৭, ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৬ সালে ময়মনসিংহ বিভাগীয় শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক (মাদ্রাসা) নির্বাচিত হয়ে বিরল কৃতিত্বের নজির স্থাপন করেছেন।

তার এই অর্জনে মাদ্রাসা কর্তৃপক্ষ, সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তার এই সাফল্য মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com