বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড হোসেনপুরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু

নিত্যপণ্যের দাম রমজানে স্থিতিশীল থাকবে: বাণিজ্য উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে এবং গত বছরের তুলনায় আরও ভালো অবস্থায় থাকতে পারে। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।

তিনি বলেন, ভোক্তা পণ্যের সরবরাহ চেইন স্বাভাবিক রয়েছে। ব্যবসায়ী প্রতিনিধিরা আমাদের আশ্বস্ত করেছেন যে, পণ্যের দাম গত বছরের মতো স্থিতিশীল থাকবে এবং কিছু ক্ষেত্রে আরও কমতে পারে।

রোববার রাজধানীতে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপণ্যের মূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্স কমিটির সভা শেষে এ সব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা।

বশির বলেন, আমদানি ও উৎপাদনের পরিসংখ্যান বিশ্লেষণের ভিত্তিতে আমরা বাজার নিয়ে আশাবাদী। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় গড়ে প্রায় ৪০ শতাংশ আমদানি বেড়েছে।

এই বিশ্লেষণের ভিত্তিতে তিনি আশা প্রকাশ করেন, এ বছর বাজার পরিস্থিতি আগের চেয়ে স্থিতিশীল থাকবে।

বাজারে কারসাজির বিষয়ে তিনি বলেন, সরকার প্রতিদিনই বাজার মনিটরিং করছে। বিশেষ করে রমজান উপলক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম আরও জোরদার করা হবে।

ভোজ্যতেলের দাম প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে গ্যাস বা ডলারের কোনো সংকট নেই এবং বিনিময় হার স্থিতিশীল রয়েছে। প্রতিযোগিতা বাড়াতে সরকার বাজারে প্রায় পাঁচ লাখ টন দেশীয় রাইস ব্রান অয়েল সংযুক্ত করেছে।

এর ফলে বাজারে প্রতিযোগিতা বেড়েছে এবং খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত দামের চেয়েও কম দামে ভোজ্যতেল বিক্রি হচ্ছে বলে তিনি জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com