রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

তাড়াইলে ধানের শীষের প্রার্থীর জনসংযোগ

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে
তাড়াইলে ধানের শীষের প্রার্থীর জনসংযোগ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার জনসংযোগকালে ভোটারদের উদ্দেশ্যে সাবেক শিক্ষা মন্ত্রী ড. এম ওসমান ফারুক বলেন, আমাদের দেশে যে সংকটগুলো রয়েছে সেই সংকটগুলো সম্পর্কে আপনারা অবহিত রয়েছেন। এই মুহূর্তে জনগণের ঐক্য অত্যন্ত প্রয়োজন। জনগণের ঐক্য এই কারণে প্রয়োজন যে, আমরা চাই না আরেকটি অশুভ সরকার এদেশে আসুক। এটা আমরা কেউ চাই না এবং সেটি করার জন্য যা প্রয়োজন সেটি হলো, সর্বস্তরের ঐক্য।
কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ড. এম ওসমান ফারুক  উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামে সোমবার (২৭ জানুয়ারি) সারাদিন জনসংযোগ করেন। 
বিএনপি চেয়ারম্যান সম্পর্কে ড. এম ওসমান ফারুক বলেন, তারেক রহমানকে আমি ব্যক্তিগতভাবে জানি। তার চেয়ে দেশপ্রেমিক এবং দেশের জন্য কাজ করা রাজনৈতিক নেতা পাওয়া কঠিন। আমি আশা করি, কামনা করি আসছে ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে আপনারা বিজয়ী করবেন।
এসময় উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইদুজ্জামান মোস্তফা, বর্তমান সাধারণ সম্পাদক সারোয়ার আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী শরীফুল মাহমুদ ভূঁইয়া শোয়েব, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পল্লী উন্নয়ন ও শ্রমবিষয়ক সম্পাদক মাহমুদুল হক হিমেল, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত হোসেন বিপ্লব ও সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. কাইয়ূমসহ দলীয় নেতাকর্মীরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com