সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

করিমগঞ্জে দা দিয়ে কুপিয়ে খালাতো ভাইকে হত্যা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে
করিমগঞ্জে দা দিয়ে কুপিয়ে খালাতো ভাইকে হত্যা

কিশোরগঞ্জের করিমগঞ্জে দা দিয়ে কুপিয়ে খালাতো ভাইকে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার জয়কা ইউনিয়নের দক্ষিণ নানশ্রী গোলাপদিয়াহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বায়েজিদ (২৮) কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নের কালিয়ারকান্দা গ্রামের ইব্রাহিমের ছেলে। অভিযুক্ত রাকিবুল হাসান রকি (৩০) করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের গোলাপদিয়াহাটি গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি এবং মাদকাসক্ত বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও থানা পুলিশ জানায়, পারিবারিক বিরোধ নিষ্পত্তির কথা বলে খালাতো ভাই বায়েজিদকে নিজের বাড়িতে ডেকে নেন রাকিবুল হাসান রকি। বসতঘরে বসে কথা কাটাকাটির একপর্যায়ে রকি দা দিয়ে বায়েজিদের গলায় কোপ দেন। এতে গুরুতর আহত হয়ে বায়েজিদ ঘর থেকে বের হলে পেছন দিক থেকে তাকে আবারও কোপ দেওয়া হয়। এরপর রকি পালিয়ে যান।

পরে স্থানীয়রা বায়েজিদকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. আলম জানান, অভিযুক্ত রকি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং পারিবারিক কলহে মানসিকভাবে হতাশায় ভুগছিলেন।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com