শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন

তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৮২ বার পড়া হয়েছে
তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন 

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরের হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০ টায় বিদ্যালয় মাঠে এ ক্রীড়ানুষ্ঠান শুরু হয়।

হাজি গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক কুতুব উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি জিসান আলী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসানুল জাহীদ। 

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথি তানজিলা আখতার বলেন, বাবা-মা, শিক্ষকদের সন্মান করলে ভালো ও উন্নত মানুষ হিসাবে নিজেকে গড়া যায়। এছাড়াও মাদক, মোবাইলসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ছেড়ে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।

শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com