রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় ১৬ পিস ইয়াবাসহ তিন যুবক আটক

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় ১৬ পিস ইয়াবাসহ তিন যুবক আটক

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ১৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবককে আটক করেছে থানা-পুলিশ। বুধবার (তারিখ) বিকেলে উপজেলার কোদালিয়া চৌরাস্তা এলাকায় কিশোরগঞ্জ–ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন পাকুন্দিয়া উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের ষাটকাহন গ্রামের আশিক (২০), একই ইউনিয়নের চণ্ডিপাশা গ্রামের দুলালের ছেলে তানভির হোসেন লাদেন (২২) এবং চণ্ডিপাশা গ্রামের বাবুলের ছেলে ফজলে রাব্বি (২১)।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে কোদালিয়া চৌরাস্তা এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় একটি মোটরসাইকেলযোগে আসা তিন যুবককে থামানো হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ব্যবহৃত মোটরসাইকেলসহ তিনজনকে আটক করে পাকুন্দিয়া থানায় নিয়ে যাওয়া হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (আজ) সকালে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com