শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে মাহদী-দীনেশের বৈঠক সাতক্ষীরার কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু

মনিপুর চ্যাম্পিয়ন লীগের মুকুট জিতল এলিট ফোর্স

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে
মনিপুর চ্যাম্পিয়ন লীগের মুকুট জিতল এলিট ফোর্স

কিশোরগঞ্জে অনুষ্ঠিত মনিপুর চ্যাম্পিয়ন লীগ-২০২৬ এর শিরোপা জিতে নিয়েছে এলিট ফোর্স।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে কিশোরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম তারাপাশায় আরজত আতরজান উচ্চ বিদ্যালয় মাঠে ফ্লাডলাইটের আলোতে জমজমাট এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

একরাতের এই টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আর হাসান রিপেল।

এলিট ফোর্স, রয়েল বাইনস, প্রাইম ওরিয়ার্স ও ভিক্টরি ব্রোজ এই চার দলের অংশগ্রহণে প্রথমে গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হয়। গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে প্রথম ফাইনালিস্ট হিসেবে জায়গা করে নেয় এলিট ফোর্স। পরে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা প্রাইম ওরিয়ার্স ও ভিক্টরি ব্রোজের মধ্যে সুপার ওভারে লড়াই শেষে দ্বিতীয় ফাইনালিস্ট হিসেবে কোয়ালিফাই করে প্রাইম ওরিয়ার্স।

ফাইনালে টস জিতে এলিট ফোর্স ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে প্রাইম ওরিয়ার্স নির্ধারিত ১০ ওভারে ৬৩ রানের লক্ষ্য দাঁড় করায়। জবাবে এলিট ফোর্স নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ৩ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে শিরোপা নিজেদের করে নেয়।

অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে মো. মোশাররফ হোসেন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

চমৎকার লাইটিং, আকর্ষণীয় ডেকোরেশন, উন্নত সাউন্ড সিস্টেম ও বিপুল দর্শক উপস্থিতিতে পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com