বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড হোসেনপুরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু

‘আলটিমেটাম’ দিয়ে সাতরাস্তা মোড় ছাড়লেন কারিগরির শিক্ষার্থীরা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে
‘আলটিমেটাম’ দিয়ে সাতরাস্তা মোড় ছাড়লেন কারিগরির শিক্ষার্থীরা

দাবি আদায়ে অন্তর্বর্তী সরকারকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে ঢাকার তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় ছাড়লেন কারিগরির আন্দোলনকারী শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রায় তিন ঘণ্টা এই মোড় অবরোধ করে রাখার পর মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ৩টা ১০ মিনিটের দিকে তারা সড়ক ছাড়েন। এরপর সড়কে যান চলাচল শুরু হয়।

দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের পাশাপাশি বিএসসি প্রকৌশলীদের নিয়োগের বিধান করার সুপারিশের প্রতিবাদে কারিগরির শিক্ষার্থীরা আজ দুপুর ১২টার দিকে সাতরাস্তা মোড় অবরোধ করেন। তাদের দাবি, সরকারকে এই সুপারিশ বাতিল করতে হবে।

অবরোধের কারণে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কে সৃষ্ট হয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি আশরাফুল ইসলাম মিশান বেলা তিনটার দিকে আজকের অবরোধ কর্মসূচি শেষ করার ঘোষণা দেন।

আশরাফুল ইসলাম বলেন, সরকারকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হলো। এর মধ্যে দাবি না মানলে সারা দেশ থেকে কারিগরির শিক্ষার্থীরা ঢাকামুখী হবেন। কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। আগামীকাল বুধবার যেহেতু পবিত্র শবে বরাতের ছুটি, সে জন্য কোনো কর্মসূচি রাখা হচ্ছে না। তবে ২৪ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে আগামীকাল নতুন কর্মসূচি দেওয়া হবে।

ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) তানিয়া সুলতানা বেলা দুইটার দিকে বলেছিলেন, সড়ক অবরোধের প্রভাব আশপাশ এলাকায় পড়ে। এতে বিভিন্ন সড়কে তীব্র যানজট তৈরি হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com